সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৩০, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামী মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস হওয়ার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) অধিবেশন মুলতবির ঘোষণা দেন।

এর আগে সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট সর্বসম্মতিক্রমে পাস হয়। আগামী বুধবার (১ জুলাই) থেকে নতুন এই বাজেট কার্যকর হবে।

নতুন অর্থবছরের বাজেটে কর, ভ্যাট, বিনিয়োগসহ বিভিন্ন খাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এর মাধ্যমে সরকারের রাজস্ব আয়, ব্যয় ব্যবস্থাপনা ও অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার নতুন কাঠামো কার্যকর হবে।