
ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীন এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, মো. আব্দুল বারী, মুহাম্মদ নওশাদ জমির, মো. মুজিবুর রহমান এবং জি. এম. নজরুল ইসলাম অংশ নেন।
বিশেষ কমিটির আমন্ত্রণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে পূর্ববর্তী বৈঠকগুলোর কার্যবিবরণী অনুমোদন করা হয়। পরে কমিটির পক্ষ থেকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং বিলটির রিপোর্ট সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও কার্যকর করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করেন কমিটির সদস্যরা।
এ সময় স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং জনগণের জন্য উন্নত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :