জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম ঘোষণা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৩০, ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ
জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম ঘোষণা

আগামী জুলাই মাসেও ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নির্ধারিত মূল্য আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। মঙ্গলবার (৩০ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের যে মূল্য নির্ধারণ করা হয়েছিল, জুলাই মাসেও সেই মূল্য বহাল থাকবে।

নতুন আদেশ অনুযায়ী, জুলাই মাসে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হবে ১১৫ টাকায়। এ ছাড়া প্রতি লিটার পেট্রলের দাম ১৪০ টাকা এবং অকটেনের দাম ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।