আশুলিয়া পিয়ার আলী স্কুল এন্ড কলেজে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার, নাসিম খান প্রকাশের সময় : জুন ২৭, ২০২৬, ৩:২৮ অপরাহ্ণ
আশুলিয়া পিয়ার আলী স্কুল এন্ড কলেজে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাভারের আশুলিয়া থানার পাবনরটেক এলাকায় মো. দেলোয়ার হোসেন মিন্টুর সমর্থনে এক মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার স্থানীয় পিয়ার আলী স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করেন এলাকার মুরুব্বিয়ান ও সর্বস্তরের জনগণ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যক্তিত্ব ডাক্তার আরাফাত আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও আশুলিয়া থানার বিএনপির সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম পিয়ার আলীসহ আরও অনেকে।

মতবিনিময় সভায় বক্তারা মো. দেলোয়ার হোসেন মিন্টুর বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে তার নেতৃত্বকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। তারা বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে তার মতো নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানের শেষ পর্বে দেলোয়ার হোসেন মিন্টুর সুস্বাস্থ্য, সাফল্য এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।