
পাইপলাইন স্থানান্তর কাজের কারণে নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় শুক্রবার (২৬ জুন) টানা ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
বৃহস্পতিবার (২৫ জুন) এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পাগলা রেলওয়ে স্টেশন এলাকায় নির্মাণাধীন একটি সেতুর পাশে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ করা হবে। এ কারণে শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা সংশ্লিষ্ট এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো— ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, মুন্সিগঞ্জ এবং সিদ্ধিরগঞ্জ।
এছাড়া নির্ধারিত সময়ে এসব এলাকার আশপাশের অঞ্চলেও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখার অনুরোধ জানিয়েছে।
গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ভবিষ্যৎ অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করার স্বার্থে এই সাময়িক বন্ধ রাখা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :