
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে আরিচা ঘাট এলাকার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আলী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সোহেল রানা।
সমাবেশে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মো. মিজানুর রহমান লিটন, তেওতা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুজ্জামান ফরিদ, মো. নুরুজ্জামান আহম্মেদ জামান, মিজানুর রহমান সুরুজ ও মো. করিম।
এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব সায়েদুর রহমান, তেওতা ইউনিয়ন যুবদলের সভাপতি শহিদুল ইসলামসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, রাজনৈতিক অঙ্গনে অপপ্রচার, কুরুচিপূর্ণ বক্তব্য ও শিষ্টাচারবহির্ভূত আচরণ গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। তারা রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে নেতৃবৃন্দ গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডে শালীনতা বজায় রাখার আহ্বান জানান। তারা বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিকে ইতিবাচক ধারায় ফিরিয়ে আনতে সব রাজনৈতিক দল ও নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আপনার মতামত লিখুন :