বৃষ্টিভেজা দিনে লেংগুড়া ইউপি চেয়ারম্যানের মানবিক সহায়তা


কলমাকান্দা উপজেলা প্রতিনিধি, জুয়েল  প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ৪:২৬ অপরাহ্ণ
বৃষ্টিভেজা দিনে লেংগুড়া ইউপি চেয়ারম্যানের মানবিক সহায়তা

কলমাকান্দার লেংগুড়া ইউনিয়নে টানা বৃষ্টিতে যখন জনজীবন বিপর্যস্ত, তখন মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া।

সকাল থেকেই আকাশ ছিল মেঘে ঢাকা। দুপুরের পর শুরু হয় প্রবল বৃষ্টি। এতে লেংগুড়া ইউনিয়নের কাঁচা রাস্তাঘাট তলিয়ে যায় এবং হাট-বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় জনশূন্য হয়ে পড়ে। এমন পরিস্থিতিতেই চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া এলাকা পরিদর্শনে বের হন। এ সময় তার সঙ্গে ছিলেন দুইজন গ্রামপুলিশ।

পরিদর্শনের সময় লেংগুড়া ইউনিয়নের শিবপুর গ্রামের সত্তরোর্ধ্ব ভিক্ষুক মুক্তার আলীকে একটি দোকানের বারান্দায় বৃষ্টিতে ভেজা অবস্থায় বসে থাকতে দেখা যায়। দীর্ঘ সময় ধরে পেটে কিছু না পড়া এবং উপার্জন না হওয়ায় তিনি অসহায় অবস্থায় ছিলেন।

এ সময় চেয়ারম্যান তাকে দেখে এগিয়ে যান এবং নিজের সঙ্গে থাকা ছাতা তার মাথার ওপর তুলে ধরেন। পরে একটি নতুন ছাতা তার হাতে তুলে দেন এবং নগদ ৫০০ টাকা সহায়তা প্রদান করেন।

মানবিক এই সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মুক্তার আলী। তিনি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জীবনে এমন সহানুভূতি তিনি আগে পাননি।

স্থানীয়রা জানান, বৃষ্টিভেজা ওই দিনে চেয়ারম্যানের এই উদ্যোগ এলাকায় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি শুধু ছাতাই নয়, ভরসার হাতও বাড়িয়ে দিয়েছেন।