
বাংলাদেশ রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)-এর উদ্যোগে “পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, মৌসুমী ফল উৎসব এবং বিসিআরসি পরিবেশ পদক-২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম। তিনি অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা জননেতা হাবিবুর রহমান হাবিব। এছাড়া পরিবেশবিদ মুকিত মজুমদার বাবু পরিবেশ সংরক্ষণে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বিসিআরসি সভাপতি আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক ও উন্নয়নকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জনসচেতনতা বৃদ্ধি, দূষণ নিয়ন্ত্রণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিসিআরসি পরিবেশ পদক-২০২৬ প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :