
নেত্রকোনার মদন উপজেলায় হাওর থেকে মাছ ধরার (বাইর) আনতে গিয়ে বজ্রপাতে রাজিব মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজিব মিয়া কাইটাইল ইউনিয়নের জয়পাশা গ্রামের সোনালি মিয়ার ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তিনি বাড়ির সামনে হাওরে রাখা মাছ ধরার বাইর তুলতে যান। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে সঙ্গে বজ্রপাত হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন। মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম জানান, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি উপজেলা বাইরে থাকায় ঘটনাস্থলে পিআইও এবং সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহারকে পাঠানো হয়। তিনি আরও জানান, সরকারি নিয়ম অনুযায়ী নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।
আপনার মতামত লিখুন :