মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন অভিনেত্রী কেয়া পায়েল


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ
মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন অভিনেত্রী কেয়া পায়েল

২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচেই জোড়া গোল করে দলকে জয় উপহার দেওয়ার পর উচ্ছ্বাসে মেতেছেন বিশ্বের কোটি কোটি ভক্ত। সেই উচ্ছ্বাসে শামিল হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলও।

মেসির অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্ট করেছেন কেয়া পায়েল। নিজের ফেসবুক অ্যাকাউন্টে মেসির একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “মেসিইইইই, মেসিইইইই, লিও মেসিইইইইইইই সব সময়ই সে। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করলেন মেসি, কী দারুণ গোল!”

এর কিছুক্ষণ পর আরও একটি পোস্টে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন এই অভিনেত্রী। সেখানে তিনি লেখেন, “দুই গোল, একজনই সেরা। পুরো ম্যাচে একচ্ছত্র আধিপত্য। নিজের সেরা ছন্দে থাকলে এই মানুষটিকে থামানোর কোনো উপায় নেই।”

বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে যখন উত্তেজনা তুঙ্গে, তখন বিনোদন অঙ্গনের তারকারাও নিজেদের পছন্দের দল ও খেলোয়াড়দের প্রতি সমর্থন জানাচ্ছেন। মেসির জোড়া গোলের পর কেয়া পায়েলের এমন উচ্ছ্বসিত প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কেড়েছে।

ফুটবলের প্রতি ভালোবাসার বিষয়টি আগেও বিভিন্ন সময়ে প্রকাশ করেছেন কেয়া পায়েল। বিশেষ করে বিশ্বকাপ এলেই প্রিয় দল আর্জেন্টিনা ও তারকা ফুটবলার মেসিকে নিয়ে সরব হতে দেখা যায় তাকে। এবারের বিশ্বকাপের শুরুতেই মেসির দারুণ পারফরম্যান্সে উচ্ছ্বাস প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

বিশ্বকাপের প্রথম ম্যাচে মেসির ঝলক দেখার পর আর্জেন্টিনা সমর্থকদের মতো কেয়া পায়েলও আশাবাদী, পুরো টুর্নামেন্টজুড়ে নিজের সেরা খেলাটা উপহার দেবেন এই ফুটবল জাদুকর।