মাদারগঞ্জে বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা


মাদারগঞ্জ প্রতিনিধি, আনিছুর রহমান শাহীন  প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
মাদারগঞ্জে বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়।

শোভাযাত্রাটি চৌরাস্তা মোড়, ঠাকুরবাড়ি মোড় ও গার্লস স্কুল মোড় হয়ে উপজেলা হাওয়ায় রোডে গিয়ে শেষ হয়। পরে উপজেলা হাওয়ায় চত্বরে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

এ সময় “আর্জেন্টিনা ভালোবাসি, আমরা মেসির গোলে হাসি” সহ বিভিন্ন স্লোগানে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন প্রায় ৮ শতাধিক আর্জেন্টিনা সমর্থক।

সমর্থকরা জানান, তারা আর্জেন্টিনার আসন্ন খেলায় জয় প্রত্যাশা করছেন এবং দলের সাফল্যের বিষয়ে আশাবাদী। প্রায় হাজারো সমর্থকের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।