মাদারগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন


মাদারগঞ্জ প্রতিনিধি, আনিছুর রহমান শাহীন  প্রকাশের সময় : জুন ১৪, ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
মাদারগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”র অংশ হিসেবে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

গত শনিবার দুপুরে ১৮০ দিনের কার্যক্রমের আওতায় জলবায়ু সহনশীল ও সবুজ বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে এই বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়। এ কর্মসূচির আয়োজন করে মাদারগঞ্জ উপজেলা প্রশাসন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, থানার অফিসার ইনচার্জ স্নেহাশিস রায়, উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন, পৌর বিএনপি সভাপতি আব্দুল গফুর, কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, বিআরডিবি কর্মকর্তা রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা মঞ্জরুল ইসলাম তরফদার, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, প্রাণিসম্পদ দপ্তরের প্রতিনিধি মনজুরুল ইসলাম, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী সাইদুল ইসলাম, ইউপি সচিববৃন্দ, সাংবাদিকবৃন্দ, গ্রাম পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরে উপজেলা চত্বরসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির বাস্তবায়ন শুরু করা হয়।