
ক্রমবর্ধমান মাদক, ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং নিরাপদ সমাজ গঠনের দাবিতে ময়মনসিংহে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার প্রতিজ্ঞা যুব সংগঠন ময়মনসিংহ’-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, মাদক ও ছিনতাই সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ দমনে সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি।
সংগঠনের সভাপতি মো. মামুন মিয়া বলেন, মাদক ও অপরাধ থেকে যুবসমাজকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই।
সাধারণ সম্পাদক সুব্রত বর্মন বলেন, শুধু আইন প্রয়োগ নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগে মাদক ও ছিনতাই প্রতিরোধ করা সম্ভব।
নারী ও শিশু বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস মিলি বলেন, মাদক ও ছিনতাইয়ের কারণে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। একটি নিরাপদ সমাজ গড়তে সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে।
সমাবেশে বক্তারা মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, জননিরাপত্তা জোরদার এবং তরুণদের গঠনমূলক কাজে সম্পৃক্ত করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :