বিভাগীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার, রনি প্রকাশের সময় : জুন ১২, ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
বিভাগীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

ময়মনসিংহে বিভাগীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং) উপলক্ষে উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ আয়োজনে অসাধারণ সাফল্য অর্জন করে সবার দৃষ্টি আকর্ষণ করেছে কাশর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এস এম পারিক হাসান সাআদ।

ময়মনসিংহ লেডিস ক্লাব মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় উপ-পরিচালক (প্রাথমিক শিক্ষা) মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার।

প্রতিযোগিতায় কাশর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এস এম পারিক হাসান সাআদ তার অসাধারণ মেধা ও দক্ষতার পরিচয় দিয়েছে। সে থানা, উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে ধারাবাহিকভাবে প্রথম স্থান অর্জন করে বিরল কৃতিত্বের নজির স্থাপন করেছে। তার এই সাফল্য শিক্ষাঙ্গন ও স্থানীয় এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

শিক্ষকরা জানান, ছোটবেলা থেকেই পারিক হাসান সাআদ পড়াশোনা ও সহশিক্ষা কার্যক্রমে অত্যন্ত মনোযোগী। নিয়মিত অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের দিকনির্দেশনার ফলেই সে একের পর এক সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।

তার এই গৌরবময় অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। তারা মনে করছেন, এ ধরনের সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে এবং শিক্ষাক্ষেত্রে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকরা জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে দেশের জন্য সুনাম বয়ে আনুক—এ প্রত্যাশায় সবার কাছে পারিক হাসান সাআদের জন্য দোয়া কামনা করা হয়েছে। শিক্ষা ও মেধার এই উজ্জ্বল সাফল্য কাশর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সংশ্লিষ্ট এলাকার জন্য এক গর্বের অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।