
জামালপুর জেলার দেওয়ানগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় দেওয়ানগঞ্জ থানার সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের আওতাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পরিদর্শক আবুল খায়েরের নেতৃত্বে এসআই দেবাশীষ, এসআই আল-আমিন, এএসআই বিপ্লব, এসআই জহির এবং সঙ্গীয় ফোর্সসহ একটি দল পাথরের চর এলাকায় অভিযান চালান। অভিযানের সময় এলাকার কুখ্যাত চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী পলাশের বাড়ির সামনে একটি ভুট্টার ক্ষেত থেকে ১১০ বোতল ভারতীয় মদ (ব্র্যান্ড – অফিসার চয়েজ) উদ্ধার করা হয়।
পলাতক আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চলমান থাকবে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :