
ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সূর্য সেনা ডান্স একাডেমির ১১ বছর পূর্তি উদযাপন উপলক্ষে গত শুক্রবার আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে একাডেমির দীর্ঘ পথচলা, সাফল্য ও অর্জন তুলে ধরা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সর্বোচ্চ আয়করদাতা মাহবুব রেজা করী মুরাদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, সংস্কৃতিচর্চা একটি সমাজকে আলোকিত ও মানবিক করে তোলে। তরুণ প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফ মাহফুজুল হক আপেল, নাজমুল হক লেলিন, মোঃ সোহেল ইসলাম শামীম, মোঃ রফিকুল ইসলাম রফিক, মোছা. খালেদা বেগম, অনিক হাসান, এহেমার হোসেন রাজা এবং সুমা রাজতর।
অনুষ্ঠানে সূর্য সেনা ডান্স একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আতিক হাসান পান্না একাডেমির প্রতিষ্ঠা থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলাদিন সানি ও বাবলী আকন্দ।
এছাড়া সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে একাডেমির শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
আপনার মতামত লিখুন :