
ছারপোকা—একটি ছোট্ট পোকা, আকারে প্রায় চালের দানার চেয়েও ছোট, কিন্তু ঘুমের শান্তি কেড়ে নিতে পারে। সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষ করে প্যারিসে ছারপোকার উপদ্রব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বাংলাদেশেও ছাত্রাবাস ও পুরনো বাড়িতে এর উপস্থিতি দীর্ঘদিনের পরিচিত সমস্যা।
ছারপোকা কেমন? ছারপোকা ডিম্বাকৃতির, পাখাবিহীন এবং সাধারণত কালচে লাল, বাদামি বা হলুদাভ রঙের হয়। এদের ছয়টি পা থাকে এবং রাতের বেলায় মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে। মানুষের বসবাসের জায়গায় মানিয়ে নেওয়ার ক্ষমতার কারণে এটি সবচেয়ে পরিচিত প্রজাতি।
কোথায় লুকিয়ে থাকে? ছারপোকা শুধু বিছানায় নয়, বরং নিম্নলিখিত স্থানে লুকিয়ে থাকতে পারে— বিছানার গদি ও চাদরে, খাটের ফ্রেমে, সোফা ও চেয়ারে, দেয়ালের ফাঁকে, জামাকাপড় ও লাগেজে, এমনকি পরিচ্ছন্ন হোটেলেও কামড়ার চিহ্ন ও লক্ষণ: ত্বকে সারিবদ্ধ লাল দাগ, তীব্র চুলকানি বা জ্বালা, বিছানায় ছোট রক্তের দাগ, গাঢ় বাদামি দাগ (পোকাটির বর্জ্য)
কামড়ালে করণীয়: আক্রান্ত স্থান পরিষ্কার রাখা, ঠান্ডা কাপড় ব্যবহার করা, চুলকানো এড়িয়ে চলা, প্রয়োজন হলে অ্যান্টিসেপটিক ব্যবহার করা, ছারপোকা মুক্তি পাওয়ার উপায়: বিছানার চাদর ও কাপড় গরম পানিতে ধোয়া, উচ্চ তাপে শুকানো, ব্যবহৃত আসবাব ভালোভাবে পরীক্ষা করা
ঘর নিয়মিত পরিষ্কার রাখা, প্রয়োজন হলে পোকা নিয়ন্ত্রণ বিশেষজ্ঞের সাহায্য নেওয়া, ছারপোকা দেখতে ছোট হলেও অবহেলা করলে বড় সমস্যা হতে পারে। সচেতনতা এবং নিয়মিত ঘর, বিছানা ও লাগেজ পরীক্ষা করাই সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা।
আপনার মতামত লিখুন :