
জামালপুরের মাদারগঞ্জে হিটস্ট্রোকে টুনু আকন্দ (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত টুনু আকন্দ মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলমাবাদ এলাকার আকন্দবাড়ীর মৃত সাদেক আকন্দের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে খড় শুকানোর কাজ করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। ভোর পর্যন্ত শ্বাসকষ্ট বাড়ায় প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে জামালপুর জেনারেল হাসপাতাল থেকে ময়মনসিংহে রেফার্ড করা হয়। পথিমধ্যে নান্দনা গোপালপুর এলাকায় তিনি মারা যান। তিনি স্ত্রী ও তিন ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বড় ছেলে সিজান কুয়েত প্রবাসী, মেঝো ছেলে সিফাত বিদেশ ফেরত, ছোট ছেলে সম্প্রতি এসএসসি পরীক্ষার ফলাফলের অপেক্ষায় এবং রিফাত (১৫) বর্তমানে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন।
নিহতের নাতি মামুন জানিয়েছেন, বুধবার দুপুরে খড় শুকানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়। পরিবার ও আত্মীয়স্বজন বাড়িতে শোক পালন করছেন।
মাদারগঞ্জ মডেল থানা ওসি স্নেহাশিস রায় জানান, গত দুই দিনে জোড়খালী ও গুনারীতলা ইউনিয়নে হিটস্ট্রোকে দুইজন মারা গেছেন। এর মধ্যে, বুধবার জোড়খালীর কুকুরমারী এলাকায় বালি বেগম নামে এক মহিলাও হিটস্ট্রোকে প্রাণ হারান।
আপনার মতামত লিখুন :