গরমে সতেজতার জন্য ঘরোয়া কাঁচা আমের মোজিতো


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৩, ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
গরমে সতেজতার জন্য ঘরোয়া কাঁচা আমের মোজিতো

গরমের দিনে এক গ্লাস ঠান্ডা পানীয় শরীর ও মনকে মুহূর্তেই সতেজ করে। বাইরে বৃষ্টি বা আর্দ্র গরমে ক্লান্ত হয়ে পড়লে ঘরে বসেই বানানো যায় দারুণ একটি রিফ্রেশিং ড্রিংক—কাঁচা আমের মোজিতো।

টক কাঁচা আম, সুগন্ধি পুদিনা এবং লেবুর মিশ্রণে তৈরি এই পানীয় শুধু স্বাদেই নয়, শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে।

প্রয়োজনীয় উপকরণ: গ্রেট করা কাঁচা আম: আধা কাপ, পুদিনা পাতা: আধা কাপ, লেবু: গোল করে কাটা বরফের কিউব, লেবুর রস: ২ টেবিল চামচ, চিনির সিরাপ: স্বাদমতো, সোডা জাতীয় পানীয়

প্রস্তুত প্রণালী: ১. গ্রেট করা কাঁচা আম ব্লেন্ড করে নিন।
২. লেবুর টুকরো এবং পুদিনা পাতা হালকা করে পিষে নিন, যাতে এর ঘ্রাণ ও স্বাদ ভালোভাবে বের হয়।
৩. একটি গ্লাসে ক্রাশ করা বরফ, পুদিনা পাতা, লেবুর রস এবং ব্লেন্ড করা কাঁচা আম একসঙ্গে মেশান।
৪. সবশেষে সোডা যোগ করলে তৈরি হবে ঠান্ডা-ঠান্ডা কাঁচা আমের মোজিতো।

গরমে ক্লান্ত শরীরকে সতেজ করতে এই ঘরোয়া পানীয় হতে পারে স্বাস্থ্যকর ও সুস্বাদু সমাধান।