
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুই হাজার সদস্যের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সমিতির কার্যালয়ে রামপুর কুবরীকান্দা যুব উন্নয়ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, কুবরীকান্দা আদর্শ শ্রমজীবী সমবায় সমিতি লি: এবং রামপুর কুবরীকান্দা যুব উন্নয়ন সমিতির যৌথ উদ্যোগে এ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম সাগর, সেক্রেটারি তানজু বেগম, সভাপতি আসমা খাতুন, সেক্রেটারি আলপিনা খাতুন এবং কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমিতির সভাপতি আসমা খাতুন বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে। সমাজের অসহায় ও নিম্ন আয়ের সদস্যদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উপকারভোগী ময়না আক্তার বলেন, ঈদের আগে উপহার পেয়ে তারা অত্যন্ত আনন্দিত এবং এতে পরিবারের ঈদের খুশি আরও বেড়ে গেছে। তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন ঈদ উপহার বিতরণ করা হয়। মানবিক এ উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
আপনার মতামত লিখুন :