যমজ সন্তানের মা হলেন দিব্যাঙ্কা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৬, ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ
যমজ সন্তানের মা হলেন দিব্যাঙ্কা

বিয়ের এক দশক পর যমজ সন্তানের মা-বাবা হলেন ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা জুটি অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী ও অভিনেতা বিবেক দাহিয়া। তাদের ঘরে এসেছে যমজ পুত্রসন্তান।

মঙ্গলবার (২৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তারা। ইনস্টাগ্রামে দম্পতি লেখেন, “আমরা সুখ চেয়েছিলাম। ঈশ্বর বললেন, ডাবল নাও।”

অভিনেতা বিবেক দাহিয়া নিজের পোস্টে লেখেন, “অবশেষে অপেক্ষার অবসান হলো। দ্য বয়েজ এসে গেছে। জীবন এখন আগের চেয়ে আরও সুন্দর। দিব্যা আর আমি জীবনের নতুন অধ্যায় শুরু করছি। সবার ভালোবাসা ও আশীর্বাদ চাই।”

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, দীর্ঘ দশ বছরের দাম্পত্য জীবন শেষে সন্তানের মুখ দেখলেন এই জনপ্রিয় জুটি। সুখবর প্রকাশের পর থেকেই ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভরে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম।

এর আগে অন্তঃসত্ত্বা হওয়ার খবর গোপন রেখেছিলেন দিব্যাঙ্কা ও বিবেক। প্রায় ছয় মাস পর তারা বিষয়টি প্রকাশ করেন এবং জানান, জুন মাসের দিকেই সন্তানের জন্মের সম্ভাবনা ছিল।

প্রসঙ্গত, ২০১৬ সালে বিয়ে করেন ‘ইয়ে হ্যায় মহব্বতে’ খ্যাত অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী ও অভিনেতা বিবেক দাহিয়া। বিয়ের পর দীর্ঘ সময় সন্তান না নেওয়ায় বিভিন্ন সময়ে তাদের মাতৃত্ব নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল দিব্যাঙ্কাকে।