ঢাকায় আবারও শিশু ধর্ষণের অভিযোগ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ
ঢাকায় আবারও শিশু ধর্ষণের অভিযোগ

রাজধানীর ভাষানটেক এলাকায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, শনিবার (২৩ মে) রাত ১২টার দিকে ভুক্তভোগী শিশুটির বাবা ভাষানটেক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি পরে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে একই রাতে অভিযুক্ত মো. হোসেনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মো. হোসেন বরিশালের গৌরনদী উপজেলার ডুমুরিয়া এলাকার মৃত সাহেব আলী ফকিরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর ভাষানটেক এলাকায় বসবাস করছিলেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে শিশুটি তার গোপনাঙ্গে ব্যথার কথা বলে কান্নাকাটি করছিল। পরে শনিবার সন্ধ্যায় (২৩ মে) সে পরিবারের কাছে ঘটনার বিষয়ে জানায়। শিশুটির অভিযোগ অনুযায়ী, গত মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৭টার দিকে সে বাড়ির সামনে খেলছিল। এ সময় প্রতিবেশী হোসেন তাকে কৌশলে নিজের ঘরে ডেকে নেন। এরপর ঘরের দরজা বন্ধ করে ও মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শিশুটি জানায়, গত মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৭টার দিকে সে তাদের ঘরের সামনে খেলা করছিল। এ সময় প্রতিবেশী হোসেন তাকে কৌশলে নিজের ঘরে ডেকে নিয়ে যান। এরপর ঘরের দরজা বন্ধ করে এবং মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনাটি জানার পরপরই শিশুটির বাবা শনিবার রাতে ভাষানটেক থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার পর রাতেই অভিযান চালিয়ে আসামি হোসেনকে গ্রেপ্তার করে।
ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার রাতে ধর্ষণের মামলা দায়েরের পরপরই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
এর আগে গত সপ্তাহে রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনা ঘটে। সেই নৃশংস ঘটনার রেশ কাটতে না কাটতেই ভাষানটেকে আবারও একই বয়সী এক শিশুকে ধর্ষণের এই ঘটনা ঘটল।