‘রীতিমতো বাচ্চা মানুষ করছি, সন্তান এলে কী করব’, বাগদান হতেই চিন্তায় করণ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ৪:২৩ অপরাহ্ণ
‘রীতিমতো বাচ্চা মানুষ করছি, সন্তান এলে কী করব’, বাগদান হতেই চিন্তায় করণ

চার বছরের প্রেমের পর অবশেষে সম্পর্কে নতুন অধ্যায় শুরু করেছেন জনপ্রিয় তারকা জুটি করণ কুন্দ্র ও তেজস্বী প্রকাশ। সম্প্রতি তাদের বাগদানের খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার জোয়ার বইছে। তবে এই আনন্দঘন মুহূর্তের মধ্যেই তেজস্বীকে নিয়ে নিজের দুশ্চিন্তার কথাও প্রকাশ করেছেন করণ।

নতুন এক অনুষ্ঠানে করণ মজার ছলে বলেন, তেজস্বীর অনেক দায়িত্ব তাকেই সামলাতে হয়। এমনকি তিনি নিজেকে তেজস্বীর “অভিভাবক” বলেও উল্লেখ করেন। করণের ভাষায়, “আমি যেন ওকে বাচ্চাদের মতো সামলাই।”

তিনি জানান, তেজস্বী প্রায় সব বিষয়েই তার ওপর নির্ভর করেন। কোথাও যাওয়া, বিমানবন্দর থেকে আনা কিংবা দৈনন্দিন ছোটখাটো নানা দায়িত্ব তাকেই নিতে হয়। এ কারণে ভবিষ্যতে সন্তান এলে দায়িত্ব আরও বেড়ে যাবে কি না, তা নিয়েও কিছুটা চিন্তায় রয়েছেন তিনি।

করণ আরও বলেন, তার বাবা-মাও বিষয়টি নিয়ে আগে মন্তব্য করেছিলেন। তাদের মতে, করণ সারাক্ষণ তেজস্বীর খেয়াল রাখেন এবং সবকিছু নিজেই সামলানোর চেষ্টা করেন।

তবে সব দুশ্চিন্তার মাঝেও অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল করণের বিয়ের প্রস্তাব। অনুষ্ঠানে হাঁটু গেড়ে বসে বড় হীরার আংটি দিয়ে তেজস্বীকে প্রপোজ করেন তিনি। সেই মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েন তেজস্বী। তিনি বলেন, “আমার হাত-পা কাঁপছে।”

এই বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভক্তরাও শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসাচ্ছেন এই জনপ্রিয় তারকা জুটিকে।