ধ’র্ষ’কের হাসি ও গুমরে মরা বিবেক
প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ২:৫১ অপরাহ্ণ
ফারুক সূর্য শিল্পী
পৈশাচিক লালসায় মেতে ওঠে নরপশু দল,
ছিঁড়ে খায় আলো, কেড়ে নেয় জীবনের সম্বল।
ওদের শিরায় বিষ, মুখে ফোটে লালার জোয়ার,
লজ্জায় নত মাথা, বন্ধ আজ ন্যায়ের দুয়ার।
আদালত আর আইন আজো যেন নীরব দর্শক,
মুক্ত আকাশে বুক ফুলিয়ে হাসে সেই ধর্ষক।
শাস্তিহীন এই দেশে বাড়ে শুধু কান্নার রোল,
প্রতিবাদের নামে চলে কেবল কথার তোলপাড়।
আর কতকাল মানুষ গিলবে এই চরম গ্লানি?
কবে শেষ হবে এই নরকের কালো হাতছানি?
আশ্বাস আর ডায়লগে আর কাটবে না ঘোর,
জেগে ওঠো সবাই, আনো এক নতুন ভোর।
ধর্ষকের ফাঁশি চাই, ফাঁশি চাই নরপশুদের ফাঁশি চাই
আপনার মতামত লিখুন :