শিশু ধ’র্ষ’ণ ও হ’ত্যা’র প্রতিবাদে ছাতকে বাউবির মানববন্ধন


ছাতক প্রতিনিধি, লোকমান হোসেন  প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ
শিশু ধ’র্ষ’ণ ও হ’ত্যা’র প্রতিবাদে ছাতকে বাউবির মানববন্ধন

দেশব্যাপী বেড়ে চলা শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ছাতক শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রামিশাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ৭ শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার বিচার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশ নেন ছাতক ডিগ্রি কলেজের প্রভাষক আলমগীর স্যার ও বাকের স্যার। এছাড়াও উপস্থিত ছিলেন বাউবি ছাতক শাখার ক্যাপ্টেন মোহাম্মদ জানে আলম, আবু বকর সিদ্দিক, তাওহিদ, আব্দুল কাদির, মোছা: আঁখি আক্তার, মোছা: বৈশাখী আক্তার, মুহাম্মদ ইব্রাহিম, ফারহানা সায়েক, আদর আলী, শাহজাহান, সজল, সুমন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে মিরপুর, সিলেট, ঠাকুরগাঁও ও মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় একের পর এক শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। এসব নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব।

প্রতিবাদ সভায় বক্তারা আরও বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের সম্পদ। তাদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে ব্যর্থ হলে সমাজ ভয়াবহ সংকটের মুখে পড়বে।” তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন থেকে রামিশাসহ সকল শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়।