ভালুকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন


ময়মনসিংহ ব্যুরোচীফ, আজহারুল ইসলাম প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
ভালুকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২০ মে) সকালে ভালুকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ সপ্তাহের কার্যক্রমের সূচনা করা হয়।

অনুষ্ঠানে ভালুকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. লিটন মিয়া সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তারা অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এ ধরনের কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে সতর্কতা ও প্রস্তুতিমূলক মনোভাব গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।