
স্বাস্থ্যসচেতনদের কাছে বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটি সুপারফুড হলো চিয়া সিড। ছোট দানার এই খাবারে রয়েছে প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন বি-১ এবং অ্যান্টিঅক্সিডেন্টের মতো গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ। নিয়মিত চিয়া সিড খেলে ওজন নিয়ন্ত্রণ, ত্বক ও চুলের যত্ন এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
তবে পুষ্টিবিদদের মতে, সব ধরনের খাবারের সঙ্গে চিয়া সিড খাওয়া নিরাপদ নয়। কিছু খাবারের সঙ্গে এটি মিশিয়ে খেলে হজমে গোলযোগ, গ্যাস, পেট ফাঁপা বা অস্বস্তির মতো সমস্যা দেখা দিতে পারে। জেনে নিন কোন ৫ খাবারের সঙ্গে চিয়া সিড না খাওয়াই ভালো—
সাদা ভাত
সাদা ভাতে থাকে পরিশোধিত কার্বোহাইড্রেট এবং কম ফাইবার, অন্যদিকে চিয়া সিডে রয়েছে প্রচুর ফাইবার। এই দুইয়ের সংমিশ্রণ বেশি পরিমাণে খেলে হজমের ভারসাম্য নষ্ট হতে পারে। ফলে পেট ফাঁপা বা বদহজমের ঝুঁকি বাড়ে।
কলা
কলা ও চিয়া সিড—দুটিতেই ফাইবারের পরিমাণ বেশি। একসঙ্গে অতিরিক্ত খেলে হজম ধীর হয়ে যেতে পারে। এতে গ্যাস, পেট ভারী লাগা কিংবা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দিতে পারে।
মিল্কশেক
চিয়া সিড তরলে ভিজলে জেলির মতো আকার নেয়। এর সঙ্গে ভারী বা ফুল-ফ্যাট মিল্কশেক মিশিয়ে খেলে অনেকের হজমে সমস্যা হতে পারে। বিশেষ করে সংবেদনশীল পেটের মানুষের ক্ষেত্রে অস্বস্তি বাড়তে পারে।
ডুবো তেলে ভাজা খাবার
সমুচা, পাকোড়া, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো তেলযুক্ত খাবারের সঙ্গে চিয়া সিড খেলে হজম প্রক্রিয়া আরও ধীর হয়ে যায়। এতে অ্যাসিডিটি, গ্যাস ও পেটের অস্বস্তি বাড়তে পারে।
অতিরিক্ত চিনিযুক্ত খাবার
কেক, মিষ্টি বা বেশি চিনিযুক্ত স্মুদির সঙ্গে চিয়া সিড খেলে এর পুষ্টিগুণের উপকারিতা কমে যেতে পারে। অতিরিক্ত চিনি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়, যা চিয়া সিডের ধীর হজম প্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক প্রভাব তৈরি করতে পারে।
আপনার মতামত লিখুন :