
লিভার মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি খাবার হজম, শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেওয়া এবং শক্তি উৎপাদনের মতো জরুরি কাজ সম্পাদন করে। তবে এই অঙ্গে ক্যানসার হলে অনেক সময় শুরুতে স্পষ্ট কোনো লক্ষণ দেখা যায় না, ফলে রোগ ধরা পড়ে দেরিতে—যা চিকিৎসাকে জটিল করে তোলে।
চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, কিছু ছোট শারীরিক পরিবর্তন লিভার ক্যানসারের প্রাথমিক সতর্ক সংকেত হতে পারে। এগুলোকে অনেকেই সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যান। নিচে এমন ৮টি গুরুত্বপূর্ণ লক্ষণ তুলে ধরা হলো—
ডায়েট বা ব্যায়াম ছাড়াই হঠাৎ ওজন কমতে থাকলে তা উদ্বেগজনক হতে পারে। লিভারের কার্যক্ষমতা কমে গেলে শরীর পুষ্টি সঠিকভাবে ব্যবহার করতে পারে না।
খুব অল্প খাবারেই পেট ভরে যাওয়ার অনুভূতি বা নিয়মিত ক্ষুধা কমে যাওয়া লিভার সমস্যার ইঙ্গিত হতে পারে।
পেটের ডান পাশে, যেখানে লিভার থাকে, সেখানে দীর্ঘস্থায়ী ব্যথা বা অস্বস্তি দেখা দিতে পারে। এটি কখনো পিঠ বা কাঁধেও ছড়িয়ে যেতে পারে।
বারবার বমিভাব বা বমি হওয়া হজম প্রক্রিয়ার ব্যাঘাতের লক্ষণ হতে পারে, যা লিভারের সমস্যার সঙ্গে সম্পর্কিত।
বিশ্রাম নেওয়ার পরও দীর্ঘস্থায়ী ক্লান্তি অনুভূত হলে তা অবহেলা করা উচিত নয়। এটি শরীরের অভ্যন্তরীণ সমস্যার ইঙ্গিত হতে পারে।
লিভার ঠিকভাবে কাজ না করলে শরীরে বিলিরুবিন জমে গিয়ে চোখ ও ত্বক হলুদ হয়ে যেতে পারে। এর সঙ্গে গাঢ় প্রস্রাবও দেখা দিতে পারে।
পেটে পানি জমে যাওয়ার কারণে পেট ভারী ও ফোলা লাগে, অনেক সময় পা-ও ফুলে যেতে পারে।
পাঁজরের নিচে শক্ত কিছু অনুভূত হলে তা লিভার বড় হয়ে যাওয়ার লক্ষণ হতে পারে, যা দ্রুত পরীক্ষা করা প্রয়োজন।
চিকিৎসকদের মতে, এসব লক্ষণ অনেক সময় গ্যাস্ট্রিক, সাধারণ সংক্রমণ বা ক্লান্তির কারণে হলেও হতে পারে। তবে দীর্ঘদিন ধরে এগুলো চলতে থাকলে অবহেলা করা বিপজ্জনক।
বিশেষজ্ঞরা জোর দিয়ে বলেন, লিভার ক্যানসার প্রাথমিক অবস্থায় শনাক্ত করা গেলে চিকিৎসা অনেক বেশি কার্যকর হয়। তাই শরীরে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত।
আপনার মতামত লিখুন :