
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জ উপজেলা-এ ভূমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় সারাদেশে একযোগে অনলাইনের মাধ্যমে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর অংশ হিসেবে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলীউল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন তালুকদার, এলজিডি প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোজাম্মেল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিউর রহমান, জেলা প্রশাসন ল্যাবরেটরিজ হাইস্কুলের প্রধান শিক্ষক সৈয়দ রমিজ উদ্দিন, ডুংরিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, জয়কলস উজানীগাঁও রশিদিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম ও আলীমুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা ভূমিসেবা কার্যক্রমকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।
আপনার মতামত লিখুন :