অন্ধকার ঘরে নিজেকে একা বন্দী করেছেন বলিউড ভাইজান সালমান খান, চিন্তায় মা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ
অন্ধকার ঘরে নিজেকে একা বন্দী করেছেন বলিউড ভাইজান সালমান খান, চিন্তায় মা

অন্ধকার ঘরে একা বসে থাকা একটি ছবি প্রকাশ করে ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছিলেন বলিউড অভিনেতা সালমান খান। ছবির সঙ্গে একাকিত্ব নিয়ে দেওয়া একটি বার্তায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা জল্পনা-কল্পনা।

রোববার (১৭ মে) রাতে সামাজিক মাধ্যমে ওই পোস্ট দেন সালমান খান। সেখানে তিনি জীবনের একাকিত্ব ও নিরিবিলি সময় কাটানোর অনুভূতি তুলে ধরেন। পোস্টটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে তার মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দেয়।

পরবর্তীতে দীর্ঘ এক বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করেন এই বলিউড তারকা। তিনি জানান, তিনি একা নন; পরিবার, বন্ধু এবং ভক্তদের ভালোবাসায় তিনি সবসময় ঘেরা থাকেন। মাঝে মাঝে মানুষের ভিড় থেকে দূরে গিয়ে নিজের জন্য কিছু সময় কাটানোর প্রয়োজন হয় বলেও জানান তিনি।

সালমান আরও উল্লেখ করেন, তার মা সালমা খানও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে তাকে প্রশ্ন করেছিলেন—“কী হয়েছে বাবু?” তবে তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন, চিন্তার কোনো কারণ নেই।

এর আগে তার প্রকাশিত ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, কেউ স্বেচ্ছায় একা থাকে, আবার কেউ একাকিত্বে ভোগে—এই ধরনের বক্তব্যই ভক্তদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি করে। তবে পরবর্তী ব্যাখ্যার পর ভক্তদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এখন তারা অপেক্ষা করছেন সালমান খানের নতুন সিনেমা ‘মাতৃভূমি’-এর জন্য, যা চলতি বছরের আগস্টে মুক্তি পাওয়ার কথা রয়েছে।