সিলেটে গভীর রাতে প্রবাসীর বসতঘরে ঢুকে দুর্বৃত্তদের হামলা,নি’হ’ত ১ আ’হ’ত ২
গোয়াইনঘাট প্রতিনিধি, রহিম উদ্দিন
প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গভীর রাতে এক প্রবাসীর বসতঘরে ঢুকে হামলা চালায় দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের হামলায় একজন নিহত হয়েছেন এবং দুইজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১৬ মে) দিবাগত রাত আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের নয়াপাড়া বীর মঙ্গল হাওর এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় দিলারা বেগম (৫১)নামের একজনের মৃত্যু হয় এবং ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আরো দুজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।
জানা গেছে,নিহত দিলারা বেগম ওই এলাকার ওমান প্রবাসি মো.আম্বিয়া আহমদের মা এবং আহত দুইজন সাজনা বেগম(৩২) ও হাবিবা আক্তার(১২),তার স্ত্রী-সন্তান,এ ঘটনায় হাবিবার অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে।
জানা যায়,রাত ৩টা ২০ মিনিটের দিকে সাজনা বেগম হঠাৎ জেগে দেখেন,এক ব্যক্তি তার মেয়ে হাবিবা আক্তার (১২) ওপর চড়াও হয়ে তাকে শ্লীলতাহানির চেষ্টা করছে। সাজনা বাধা দিলে ওই ব্যক্তি হাবিবাকে মুখ চেপে ধরে ঘরের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে।ধস্তাধস্তির একপর্যায়ে সাজনা বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তার হাতে কামড় দেয় এবং হাবিবাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।মা ও মেয়ের চিৎকার শুনে পাশের কক্ষ থেকে শাশুড়ি দিলারা বেগম এগিয়ে আসলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে।এতে তার বুকে গুরুতর জখম হয় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।আহত সাজনা বেগম ও তার মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন ও সংঘটিত ঘটনার আলামত সংগ্রহ করেন থানাপুলিশ,পূর্ব শত্রুতার জেরে ঘরে প্রবেশ করে কিশোরীকে অপহরণ বা ধর্ষণের উদ্দেশ্যে দূর্বৃত্তরা এ হামলা চালাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানিয়েছেন,ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের নিবিড় তদন্তের কাজ চলমান রয়েছে,জড়িতদের শনাক্তকরে দ্রুত গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :