ভালুকা হবিরবাড়ি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে ডিসি


আজহারুল ইসলাম ব্যুরোচীফ:- ময়মনসিংহ। প্রকাশের সময় : মে ১৫, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
ভালুকা হবিরবাড়ি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে ডিসি

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন ভূমি অফিসেরন বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) মোঃ সাইফুর রহমান।

বৃহস্পতিবার (১৪মে) বিকালে তিনি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে অফিসের সার্বিক কার্যক্রম, ভূমিসেবা প্রদান কার্যক্রম এবং সেবাগ্রহীতাদের সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে তার সাথে ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড ইকবাল হোসাইন,ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ফিরোজ আহমেদ, ভূমি উপ সহকারী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। এসময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান ভূমি অফিসে আগত সেবা গ্রহীতাদের সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার বিষয়েও খোজ খবর নেন।

পরিদর্শন কালে জেলা প্রশাসক জনগণ সেবা নিতে এসে যেন ভূমি অফিসে ভোগান্তি পোহাতে না হয়, সেদিকে লক্ষ্যে রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের দিকনিদের্শনা প্রদান করেন। এ ছাড়াও তিনি ভূমি অফিসের রেকর্ড রুম পরিদর্শন করেন। এর আগে জেলা প্রশাসক সাইফুর রহমান হবিরবাড়ী ইউনিয়ন ভূমি অফিসে পৌছলে তাকে ফুলেল শুভেচছায় স্বাগত জানিয়ে বরণ করেন