মুসলিম নির্যাতন ও যুক্তরাষ্ট- বাংলাদেশ বানিজ্য চুক্তি বাতিলের দ্বাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত


ইমন রহমান নেত্রকোনা প্রতিনিধি : প্রকাশের সময় : মে ১৫, ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ
মুসলিম নির্যাতন ও যুক্তরাষ্ট- বাংলাদেশ বানিজ্য চুক্তি বাতিলের দ্বাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নেত্রকোনায় মার্কিন বাণিজ্যচুক্তি বাতিল এবং ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখা।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (বাদ জুমা) শহরের বড় বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

জেলা সভাপতি মুফতি তাহের কাসেমীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক হাফেজ আবুল কাশেমের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আফযাল হুসাইন রাহমানী, জেলা সহ-সভাপতি মুফতি আব্দুল্লাহ কাসেমী, এবিএম আব্দুল হাদী, সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আনোয়ার হুসাইন, মাওলানা হারুনুর রশীদ ফারুকী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন নগরী, মুফতি জহিরুল ইসলাম, আতাউর রহমান ফারুকী, যুবনেতা মাওলানা মোফাজ্জল হুসাইন, ইব্রাহিম খলিল হাবিবি ও ছাত্রনেতা মাহমুদুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের স্বার্থবিরোধী যেকোনো আন্তর্জাতিক চুক্তির বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর কথিত নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এর নিন্দা জানান তারা।

সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে মিছিল ও কর্মসূচি শেষ হয় বলে আয়োজকরা জানান।