
ময়মনসিংহ এর সাংস্কৃতিক পরিমণ্ডলে নতুন উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে ময়মনসিংহ নৃত্যশিল্পী এসোসিয়েশনের নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি সংগঠনের এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুন হক লেলিন। সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন সাজেদুল হাসান সাজু এবং যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন শেখ আলী হোসেন রনি।
কমিটির সঙ্গে যুক্ত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরাও এতে অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে রয়েছে একাডেমি অব ফাইন আর্টস ময়মনসিংহ, ব্যতিক্রম সামাজিক সাংস্কৃতিক সংস্থা, দিগন্ত মাল্টিমিডিয়া, স্ব-ভূমি সাংস্কৃতিক একাডেমী, রকি ডান্স একাডেমি, শিশির ডান্স গ্রুপ, সেতু বন্ধন কল্যাণ সমিতি, আলোর পথে হিজড়া সংস্থা, ক্রিয়েটিভ ডান্স একাডেমি, নকশা মাল্টিমিডিয়া, আলিশা ডিজে ডান্স একাডেমি, ওয়াও ডান্স গ্যালারি, রাফি ডান্স ট্রুপ, জাস্ট ডান্স একাডেমী, নৃত্যাঙ্গন সাংস্কৃতিক একাডেমী, স্ট্রেট ডান্স লাভার, মেরিট প্লাস শিল্পাঙ্গন (ত্রিশাল), বন্ধু মডার্ন ডান্স একাডেমি, স্বপ্ন সিঁড়ি নৃত্য অঙ্গন ডান্স একাডেমি, মধুপুর নৃত্যাঙ্গন সংস্থা (Tangail জেলার মধুপুর), তারুণ্য ডান্স একাডেমী, রোজ ডান্স ও র্যাম্প মডেল এজেন্সি ময়মনসিংহ, নিউ সেভেন স্টার ড্যান্স একাডেমি, নিত্য-বিত্ত সাংস্কৃতিক সংস্থা এবং নৃত্য-সুর সাংস্কৃতিক একাডেমি।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, ময়মনসিংহে নৃত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও সংগঠিত ও গতিশীল করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তরুণ নৃত্যশিল্পীদের প্রশিক্ষণ, নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং দেশীয় সংস্কৃতির বিকাশে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হবে বলেও তারা উল্লেখ করেন।
সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ আশা প্রকাশ করেছেন, এই আহ্বায়ক কমিটির মাধ্যমে ময়মনসিংহ এর নৃত্যাঙ্গনে নতুন গতি ও সৃজনশীলতার প্রসার ঘটবে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও সমৃদ্ধ হবে।
আপনার মতামত লিখুন :