গোয়াইনঘাটে দিনব্যাপী ডেটা শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত


গোয়াইনঘাট প্রতিনিধি, রহিম উদ্দিন  প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ
গোয়াইনঘাটে দিনব্যাপী ডেটা শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টারপ্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (প্রথম সংশোধিত) অংশ হিসেবে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দিনব্যাপী ডেটা শেয়ারিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুর ১২টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী।

কর্মশালায় যৌথভাবে সঞ্চালনা করেন প্রকল্প পরিচালকের দপ্তরের জ্যেষ্ঠ পরিকল্পনাবিদ মুনাওয়ার সোহেল এবং শেলটেকের জ্যেষ্ঠ কনসালটেন্ট হিশাম উদ্দিন চিশতী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী হাসিব আহামেদ ও উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি। এছাড়া বিষয়ভিত্তিক উপস্থাপনা দেন শেলটেকের পরিকল্পনাবিদ মুস্তাকিম বিল্লাহ, শামস-নূর ইসলাম বাঁধন, সোহানুর রহমান শুভ এবং রওনক আল মোতাকাব্বির চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, শাহাবুদ্দিন শিহাব, রফিকুল ইসলাম, মিনহাজ উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী ইউনুস আলী, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন এবং সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন।

কর্মশালায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের তথ্য সংগ্রহ, পরিকল্পনা প্রণয়ন এবং উন্নয়ন কার্যক্রমে তথ্য বিনিময়ের গুরুত্ব তুলে ধরা হয়।