
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) এবং সিলেটের মাউন্ট এডোরা হসপিটালের মধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ক একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। রবিবার (১০ মে ২০২৬) সকালে সিলেট নগরীর আখালিয়াস্থ মাউন্ট এডোরা হসপিটালের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি সম্পন্ন হয়।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন প্রক্টর অধ্যাপক ড. সেখ আব্দুল লতিফ। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. নিজাম উদ্দিন, সিএসই বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন ওয়াদুদ, রসায়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ মাহমুদ এবং গণিত বিভাগের প্রভাষক ইমাম মেহেদী।
অন্যদিকে মাউন্ট এডোরা হসপিটালের পক্ষে উপস্থিত ছিলেন হসপিটাল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. কে এম আখতারুজ্জামান, পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. সৈয়দ মাহমুদ হাসান, পরিচালক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, তাদের নির্ভরশীল পরিবারের সদস্য এবং নিয়মিত শিক্ষার্থীরা মাউন্ট এডোরা হসপিটালের আখালিয়া ও নয়াসড়ক শাখায় বিশেষ কর্পোরেট সুবিধাসহ উন্নত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।
সংশ্লিষ্টরা জানান, এই সমঝোতা স্মারকের ফলে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের জন্য আধুনিক, সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আরও সহজ হবে।
আপনার মতামত লিখুন :