শেরপুরে নেতা কর্মীদের ফুলেল শুভেচছায় সিক্ত হলেন নবনির্বাচিত সংসদ সদস্য ডা: পিয়াংকা


শেরপুর জেলা প্রতিনিধি, রাসেল  প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
শেরপুরে নেতা কর্মীদের ফুলেল শুভেচছায় সিক্ত হলেন নবনির্বাচিত সংসদ সদস্য ডা: পিয়াংকা

সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা শেরপুরে ফিরলে বিএনপির নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন ডা. সানসিলা জেবরিন পিয়াংকা।

৮ মে শুক্রবার দুপুরে তিনি ঢাকা থেকে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান। পরে মোটরসাইকেল শোভাযাত্রা ও মিছিল সহকারে তাকে শহরের মাধবপুরস্থ নিজ বাসায় নিয়ে যাওয়া হয়।

এসময় তিনি শেরপুর সদর আসনের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি বিএনপির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শেরপুরের মানুষের উন্নয়নে তিনি সবসময় কাজ করে যাবেন।

স্বাগত অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হজরত আলী, সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, শহর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল মান্নান পিপিসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডা. সানসিলা জেবরিন পিয়াংকা গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে শেরপুর-১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। পরে ২০ এপ্রিল বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং ৩ মে রাতে শপথ গ্রহণ করেন।