ভালুকায় নৌকা ডুবে মাদ্রাসাছাত্রের মৃ’ত্যু’


ময়মনসিংহ ব্যুরোচীফ, আজহারুল ইসলাম প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
ভালুকায় নৌকা ডুবে মাদ্রাসাছাত্রের মৃ’ত্যু’

ময়মনসিংহের ভালুকা পৌরসভার হরি বিলে নৌকা চালানোর সময় পানিতে পড়ে লাবিব খান (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত লাবিব চাপড়বাড়ি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র এবং শাহিন খানের ছেলে।

জানা গেছে, গত বুধবার দুপুরে বন্ধুদের সঙ্গে নৌকা চালাতে যান লাবিব। ভালুকা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হরি বিলে নৌকা চালানোর একপর্যায়ে তিনি পানিতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা রাতভর উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে পুনরায় অভিযান শুরু করে। একপর্যায়ে তারা লাবিবের মরদেহ উদ্ধার করে।

নিহতের বাড়ি পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকায়। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।