শেরপুরে ‘আজকের তারুণ্য’ স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি ঘোষণা


শেরপুর জেলা প্রতিনিধি, রাসেল  প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
শেরপুরে ‘আজকের তারুণ্য’ স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি ঘোষণা

শেরপুর জেলার অন্যতম অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন ‘আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন’-এর ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে মো. রবিউল ইসলাম (রতন)-কে সভাপতি এবং মো. রুবাইয়াত ইসলাম প্লাবন-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এছাড়া কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মো. রুবেল; সহ-সভাপতি মো. আশিকুর রহমান ইমন, মো. রেদওয়ানুল ইসলাম, মহিতুজ্জামান মেনন, মোহাম্মদ খোরশেদুজ্জামান, মো. মেহেদি হাসান উজ্জ্বল, দীপ্ত মোদক ও মো. তৌহিদুল ইসলাম; যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার জাহিদ মুরাদ, জিহান হাসনাত রাসেল, শাহরিয়ার শাকির ও মো. রবিউল ইসলাম রুমান; সাংগঠনিক সম্পাদক মো. সোলাইমান হোসেন সম্পদ; সহ-সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান সাজু, রাকিবুল হাসান খোকন, মো. যুবরাজ, সজিব আহমেদ জয় ও শ্রী সিলটন তোরাহা অরণ্য।

এছাড়া অর্থ সম্পাদক হিসেবে মারজানা মিতু, প্রচার সম্পাদক জুবাইদ হাসান জিহাদ, দপ্তর সম্পাদক স্বাধীন ইসলাম জনি এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আল-আমিন। সংগঠনটির উপদেষ্টা কাকন রেজা ও জান্নাতুল ফেরদৌস প্রিয়া নতুন কমিটির অনুমোদন দেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, মানবসেবা ও সামাজিক উন্নয়নে সংগঠনটি আগের মতোই সক্রিয় থাকবে। পাশাপাশি শেরপুর জেলার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধান এবং তরুণদের স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে তারা নিরলসভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।