
ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির ভালুকা উপজেলা শাখার জন্য ৪০ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত রোববার সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম ও মহাসচিব মো. আব্দুর রব আকন্দ স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে মো. আতিকুল্লাহ পাঠানকে সভাপতি এবং মো. আব্দুল্লাহ বিন মনিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আহসান উল্লাহ মুন্সী। সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন মো. বাদল মোল্লা এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মো. আতিকুর রহমান, মো. হালিম উদ্দিন সরকার, মো. নাজমুল হক, মো. উমর আলী ও মো. আনোয়ার হোসেন খান।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. শায়েক আহম্মেদ ইমরান ও খন্দকার মওদুদ আহম্মেদ। সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. সুজন মিয়া, সাদ্দাম হোসেন, মো. মিজানুর রহমান, মো. শফিকুল ইসলাম (শফিক) ও মহিউদ্দিন আহমেদ।
সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. জাহাঙ্গীর আলম এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. মোস্তফা দায়িত্ব পেয়েছেন। এছাড়া প্রচার সম্পাদক মো. শরীফুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. মোশারফ হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে শেখ ফরিদ দায়িত্ব পালন করবেন।
কার্যকরী সদস্য হিসেবে আরও অন্তর্ভুক্ত হয়েছেন একাধিক সদস্য, যারা সংগঠনের বিভিন্ন কার্যক্রমে দায়িত্ব পালন করবেন।
নবনির্বাচিত সভাপতি মো. আতিকুল্লাহ পাঠান বলেন, অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে মালিকদের স্বার্থ রক্ষা, যাত্রীসেবার মানোন্নয়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় কাজ করবেন।
সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ বিন মনির বলেন, মালিক-শ্রমিকের ঐক্যের মাধ্যমে একটি সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলাই তাদের লক্ষ্য। তিনি জিলা কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :