১০ কবি-লেখক পাচ্ছেন এসবিএসপি সাহিত্য পুরস্কার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ১:১০ অপরাহ্ণ
১০ কবি-লেখক পাচ্ছেন এসবিএসপি সাহিত্য পুরস্কার

বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘এসবিএসপি সাহিত্য পুরস্কার ২০২৫’ পাচ্ছেন ১০ জন কবি ও লেখক। গত শুক্রবার (১ মে) সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি)-এর সভাপতি আহমেদ সৈয়দ শাহনুর আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

আয়োজকরা জানান, সাহিত্যচর্চায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে বিভিন্ন শাখায় এ বছর নির্বাচিত হয়েছেন একাধিক বিশিষ্ট লেখক। কবিতায় পুরস্কার পাচ্ছেন মতিন বৈরাগী, দুখু বাঙাল ও মজিদ মাহমুদ। শিশুসাহিত্যে পুরস্কার পাচ্ছেন হাসনাত আমজাদ। কথাসাহিত্যে পুরস্কার পাচ্ছেন সমীর আহমেদ।

একই সঙ্গে আরও কয়েকজন লেখকও এ বছরের পুরস্কার তালিকায় স্থান পেয়েছেন। তাঁদের মধ্যে কবিতায় ড. হাফিজ রহমান, এবং কথাসাহিত্যে রেজুয়ান আহম্মেদ, এ কে এম সুলতান মাহামুদ, শাহানাজ ইয়াসমিন ও নুসরাত সুলতানা রয়েছেন।

সোনার বাংলা সাহিত্য পরিষদ জানিয়েছে, শিগগিরই একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কবি-লেখকদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) গত ৯ বছর ধরে বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা কবি-লেখকদের সম্মাননা প্রদান করে আসছে। প্রতি বছর নিয়মিতভাবে আয়োজিত এই পুরস্কার সাহিত্য অঙ্গনে গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়ে আসছে।