
গোপালগঞ্জের পারকুশলী সিঙ্গারকুল বর্ণি নকড়িচর এলাকায় নবনির্মিত “মিফতা মমতাজ আব্দুল আলী খান ভবন”-এর শুভ উদ্বোধন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম জিলানী। তিনি বলেন, সমাজ উন্নয়ন ও নতুন প্রজন্মের কল্যাণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ভবন নির্মাণ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ কে এম বাবর। তিনি বলেন, শিক্ষা, সামাজিক কর্মকাণ্ড এবং জনসেবামূলক উদ্যোগ বাস্তবায়নে এ ভবন গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করবে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীফ রফিকুজ্জামান, এডভোকেট কাজী আবুল খায়ের, শিকদার শহিদুল ইসলাম লেলিন, ফয়জুল করিম, আজিজুর রহমান, রিয়াজ উদ্দিন লিপটন, রাশেদুজ্জামান পলাশ ও সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উদ্বোধন শেষে অতিথিরা ফিতা কেটে ভবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন এবং বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
স্থানীয়দের মতে, এই ভবনটি এলাকায় সামাজিক, শিক্ষামূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে। অনুষ্ঠানের ব্যাপক উপস্থিতি ও উচ্ছ্বাস পুরো আয়োজনকে একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত করে।
আপনার মতামত লিখুন :