
রাজধানীর মিরপুর-১১ এলাকার কালশী বাউনিয়াবাদ বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৫ মে) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রাথমিক ধারণা অনুযায়ী, ওই সময়েই আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পাঁচটি ইউনিট পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইতোমধ্যে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে এবং আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পথে রয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্যও পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
আপনার মতামত লিখুন :