শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে শার্শা উপজেলা বিএনপির প্রস্তুতি সভা 


বেনাপোল প্রতিনিধি, আলমগীর হোসেন প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে শার্শা উপজেলা বিএনপির প্রস্তুতি সভা 

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৪টায় শার্শা উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী, মহিলা বিষয়ক সম্পাদক পারুল বেগমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া উপজেলার ১১টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকরাও সভায় অংশ নেন।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ঘোষক হিসেবে জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জাতীয়তাবাদী রাজনীতিকে শক্তিশালী করতে তাঁর অবদান দেশবাসী দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

সভায় নেতৃবৃন্দ জানান, আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।