
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল বর্তমানে তৃণমূল রাজনীতিতে আলোচিত এক নাম। দীর্ঘদিন ধরে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি অর্জন করেছেন ব্যাপক জনপ্রিয়তা ও আস্থা।
দলীয় নেতাকর্মীদের কাছে তিনি একজন সাহসী ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত। রাজনৈতিক প্রতিকূল সময়েও মাঠে সক্রিয় থেকে নেতাকর্মীদের পাশে থাকার কারণে তৃণমূল পর্যায়ে তার গ্রহণযোগ্যতা বেড়েছে। দলীয় সূত্র জানায়, সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে ১৭টিরও বেশি মামলা দায়ের করা হয় এবং একাধিকবার কারা নির্যাতনের শিকার হন। তবে এসব বাধা উপেক্ষা করে তিনি রাজপথে সক্রিয় থেকেছেন।
স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, “রুবেল ভাই শুধু নেতা নন, তিনি অভিভাবকের মতো। কঠিন সময়ে তিনি পাশে ছিলেন বলেই আমরা সাহস পেয়েছি।”
রাজনীতির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করছেন আব্দুর রউফ রুবেল। শিক্ষার্থীদের সহযোগিতা, অসহায় পরিবারের পাশে দাঁড়ানো, খেলাধুলায় তরুণদের উৎসাহ প্রদান এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশ নেওয়ার মাধ্যমে তিনি এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন।
তরুণ সমাজের মধ্যেও তার জনপ্রিয়তা বাড়ছে। বিভিন্ন সভা-সমাবেশে তিনি তরুণদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার জন্যও উদ্বুদ্ধ করেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আব্দুর রউফ রুবেলের জনপ্রিয়তার পেছনে রয়েছে তার সহজ-সরল জীবনধারা, ত্যাগী মানসিকতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক। তিনি মানুষের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানে আন্তরিক চেষ্টা করেন বলেই স্বল্প সময়েই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
এদিকে আসন্ন নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে নতুন আলোচনা শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দাবি, আব্দুর রউফ রুবেলকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চান তারা। স্থানীয়দের বিশ্বাস, তার সততা, সাহস ও মানবিক নেতৃত্ব আগামী দিনে নন্দীগ্রামের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :