
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতসহ সব সেক্টরেই অভূতপূর্ব উন্নয়ন করছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় সান্তাহার সরকারি কলেজের প্রধান ফটকের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য আরও উল্লেখ করেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান চান দেশের প্রতিটি ছেলে-মেয়ে সুশিক্ষিত হয়ে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল ওহাব, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এস.এম আখতারুজ্জামান মিঠু, জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম জুয়েল রানা, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক শাজাহান স্বপন, মহিলা ও ছাত্রদলের নেতা-কর্মীরা সহ অনেকে।
অপরদিকে, একই দিন বেলা ১২টায় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার সান্তাহার পৌর শহরের হার্ভে সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের মেতামত কাজের শুভ উদ্বোধন করেন।
আপনার মতামত লিখুন :