নাচোলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


নাচোল প্রতিনিধি, সফিকুল ইসলাম  প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ৩:০৭ অপরাহ্ণ
নাচোলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা মিনি কনফারেন্স রুমে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও সুলতানা রাজিয়া বলেন, আইনশৃঙ্খলা রক্ষা কেবল প্রশাসনের একক দায়িত্ব নয়; বরং জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ সুকোমল দেবনাথ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, টিএইচও ফারহানা নবী, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, এলজিইডি প্রকৌশলী সাদিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খান, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, কাজী, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা।

সভায় মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, সন্ত্রাস, ডাকাতি, চোরাচালান, ছিনতাই, যানজট, সড়ক দুর্ঘটনা, সরকারি জমি দখলসহ বিভিন্ন সামাজিক ও আইনশৃঙ্খলাজনিত সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা শেষে গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।