নন্দীগ্রামে ভিজিএফ চাল বিতরণের উদ্বোধন করলেন ইউএনও শারমিন আরা


নন্দীগ্রাম প্রতিনিধি, শাহীন আলম সাজু প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
নন্দীগ্রামে ভিজিএফ চাল বিতরণের উদ্বোধন করলেন ইউএনও শারমিন আরা

বগুড়ার নন্দীগ্রামে ঈদ-উল-আযহা উপলক্ষে সরকারি ঈদ উপহার হিসেবে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলার ৪ নং থালতা মাঝগ্রাম ইউনিয়নে মোট ২১০৬টি পরিবারের মধ্যে এই সহায়তা প্রদান করা হচ্ছে।

বুধবার (২০ মে) বেলা ১১টায় থালতা মাঝগ্রাম (বাঁশো) ইউনিয়ন পরিষদ চত্বরে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ৪ নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, ইউপি সচিব আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. বেদেনা বিবি, পুতুল রানী, বিলকিস বেগমসহ ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন জানান, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে সরকারি সহায়তার অংশ হিসেবে ইউনিয়নের দুস্থ, অসচ্ছল ও অতি দরিদ্র পরিবারের মাঝে প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।