
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভূমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা ভূমি অফিস থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে ফিতা কেটে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া।
উদ্বোধন শেষে সুলতানা রাজিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুরুল হোদা, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম, পৌর বিএনপির সহ-সভাপতি আমানুল্লাহ আল মাসুদ এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আজিম উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমিসেবা নিতে এসে কোনো গ্রাহক যেন হয়রানির শিকার না হন এবং দ্রুত ও সঠিকভাবে সেবা পান, সে বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হতে হবে। তারা জনবান্ধব ও স্বচ্ছ ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
আপনার মতামত লিখুন :