
মাদারীপুরে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে মাদারীপুর জেলা প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোছাঃ জেসমিন আকতার বানু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা আজরিন তন্বী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেদ কবীর, ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আলিউল হাসানাত খান, চ্যানেল এস এর মাদারীপুর জেলা প্রতিনিধি প্রণব কুমার সাহা অপূর্বসহ জেলার বিভিন্ন ইউনিয়নের সচিব ও উদ্যোক্তারা।
সভায় গ্রাম আদালত কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং মাঠ পর্যায়ে সেবা প্রদান আরও সহজ ও জনগণমুখী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আপনার মতামত লিখুন :